গয়েশপুর অনাথ বন্ধু সেবা সোসাইটির উদ্যোগে এবং ডাঃ আর এন রায় এর ব্যাবস্থাপনায় রবিবার একটি বস্ত্রদান শিবিরের আয়োজন করা হয়। গয়েশপুরে অবস্থিত একটি ব্যামাগারে অনুষ্ঠানটি আয়োজন করা হয় এদিন। অনুষ্ঠানের এক সদস্য জানান, প্রতি বছরই তারা এই কাজ করে থাকেন মালদা ও আলিপুরদুয়ারে। তাই তারা প্রতি বারের ন্যায় এবারও তারা বস্ত্রদান করছেন। দুর্গা পুজার সময় আলিপুরদুয়ারে নতুন বস্ত্র এবং শীতের সময় মালদায় শীতবস্ত্র দেন তারা। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষ, কাউন্সিলার শুভদীপ স্যানাল সহ অন্যান্য সদস্যরা। এদিন প্রায় শতাধিক দুস্থ মানুষকে তারা শীতবস্ত্র দান করেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/hsFcofDqeSY
মালদা